Google search engine
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে শেভরনের প্রতিনিধিদল, ‘গ্যাস অনুসন্ধান নিয়ে আলোচনা’

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে শেভরনের প্রতিনিধিদল, ‘গ্যাস অনুসন্ধান নিয়ে আলোচনা’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি— শেভরনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হওয়ার কথা জানিয়েছেন সরকারপ্রধানের উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শেভরনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ বিভাগের প্রেসিডেন্ট হাভিয়ের লা রোসা।

শাহাদাৎ হোসেন বলেন, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

সাক্ষাতের সময়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ং উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৩ ডিসেম্বর তখনকার অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিল শেভরনের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসুলো।

সেই সময় শেভরনের তরফে বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে নতুন বিনিয়োগ পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছিল।

আওয়ামী লীগ সরকারের সময়েও কোম্পানিটি এ ধরনের আগ্রহ দেখিয়েছিল।

২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় যোগানদাতা শেভরন বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখিয়েছে।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন