Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিক১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মাত্র ১৮ ঘণ্টার ঝটিকা সামরিক অভিযানের মধ্য দিয়ে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী হুথি।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের মাঠপর্যায়ের প্রতিবেদকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সরকারি বাহিনী আগে থেকেই ‘মোখা’ এলাকা থেকে সরে যাওয়ায় হুথি যোদ্ধারা দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার সময় খুব সামান্য প্রতিরোধের সম্মুখীন হয়।

তারা প্রথমে ‘দুবাব’ এবং পরে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ উপকূলীয় শহর ‘মুরাদ’ সহজেই নিজেদের দখলে নিয়ে নেয়।

উপকূলীয় এসব এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর হুথিদের নৌবাহিনী সমুদ্রের দিকে অগ্রসর হতে শুরু করে। ইতিমধ্যে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির মায়্যুন দ্বীপ দখল করে নিয়েছে।

এরপর তারা জুকাল দ্বীপেও প্রবেশ করে, যেখানে বর্তমানে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন