Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকনির্বাচনের পরই যুদ্ধ শেষ, ইরান আর টিকতে পারবে না:...

নির্বাচনের পরই যুদ্ধ শেষ, ইরান আর টিকতে পারবে না: ট্রাম্প

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ সামলে আর বেশি দিন টিকে থাকার সক্ষমতা তেহরানের নেই।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ডালাসে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এবং বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। কারণ তারা আর বেশি দিন টিকতে পারবে না।’

ট্রাম্পের অভিযোগ, ইরান মূলত যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলতে চায়। তারা এমন একটি দুর্বল মার্কিন সরকারের প্রত্যাশা করছে, যারা তেহরানকে চাপে রাখবে না এবং নির্বিঘ্নে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমেই নির্ধারিত হবে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকছে।

ইরানের সঙ্গে বর্তমান বিরোধ শুধু পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি পারমাণবিক চুক্তির চেয়েও অনেক বেশি কিছু নিয়ে কথা বলছি।’

তিনি জানান, ভবিষ্যতে তেহরানের সঙ্গে কোনো আলোচনা হলে পারমাণবিক ইস্যুর পাশাপাশি নতুন আরও কয়েকটি বিষয় টেবিলে আসবে, যা তিন মাস আগেও ভাবা যায়নি। তবে এখনই কোনো চুক্তির জন্য যুক্তরাষ্ট্র আলোচনা করছে না বলেও তিনি স্পষ্ট করেন।

ইরানে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থনৈতিক চাপে দেশটি গুরুতর সংকটের মুখে পড়েছে। তিনি পূর্বাভাস দেন, যুদ্ধ শেষ হলে বিশ্ব জ্বালানি বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে এবং তেলের দাম দ্রুত কমে আসবে। তাঁর প্রশাসন প্রতি গ্যালন পেট্রলের দাম ২ ডলারের নিচে নামিয়ে আনার উদ্যোগ নেবে।

এ সময় হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক অভিযানের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের প্রায় নয়টি তেলবাহী জাহাজ অচল করে দিয়েছে। সামনে এমন আরও অনেক কিছু দেখা যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন