Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

চট্টগ্রামের সাতকানিয়ায় অভ্যন্তরীণ বিরোধ মীমাংসার সময় ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় রোহান উদ্দিন (১৯) নামে একজনকে আটকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কেরানিহাট সিটি সেন্টারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হামিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্র জানা যায়, নিহত মোহাম্মদ হামিম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলতান সওদাগর বাড়ির মোহাম্মদ ফরিদের ছেলে। আটক রোহান উদ্দিন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ভুক্তভোগী এবং অভিযুক্ত দুজনেই পাশাপাশি গ্রামের বাসিন্দা। পূর্ব বিরোধের জেরে ভুক্তভোগীকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন রোহান। এসময় তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন স্থানীয়রা। পরবর্তীতে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন