আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। একমাত্র টেস্ট শেষে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজও খেলবে টাইগাররা।
আগামী ৯ অক্টোবর আমিরাতে মাঠে গড়াবে একমাত্র টেস্টটি। এরপর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৭ অক্টোবর সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ২৩ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের ফাইনাল মাঠে গড়াবে।
ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে হবে টাইগারদের।
একনজরে সফরের সূচি:
৯-১৩ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট
ত্রিদেশীয় সিরিজ
১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে
২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ
২৩ অক্টোবর : ফাইনাল


