Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকযুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান। মার্কিন গোয়েন্দাদের বরাতে শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোর সক্ষমতা নিয়ে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী ইরান। যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় যুদ্ধে জড়িয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেই তেহরান সংঘাত দীর্ঘায়িত করতে আগ্রহী।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে, তা সীমিত অবস্থায় আছে। কিন্তু ইরান উত্তেজনা বৃদ্ধি করতে পারে।

নিউইয়র্ক টাইমসকে সংশ্লিষ্ট সূত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের মাধ্যমে ইরান তাদের সামরিক বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরও বেশি বুঝতে পেরেছে এবং তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে এ বিশ্বাস তৈরি হয়েছে।

মার্কিন গোয়েন্দারা আরও বলেছেন, ইরানের সঙ্গে এ মুহূর্তে তাদের চুক্তিতে পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়েছে। এরসঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান খারাপ করে দিতেও চায়।

অপরদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে ইরান উত্তেজনা বৃদ্ধি করে যেতে পারে। এরমধ্যে গত জুলাইয়ের মতো মার্কিন ঘাঁটিতে হামলা ও প্রতিবেশী দেশগুলোর অবকাঠামোকে টার্গেট করতে পারে তারা।

এরসঙ্গে ইরানি হ্যাকাররা আবারও পুনর্গঠিত হয়ে তারা সাইবার হামলার চেষ্টা করতে পারে। যার লক্ষ্য থাকবে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব গড়ে তোলা।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন