Google search engine
প্রচ্ছদজাতীয়কলকাতা ভ্রমণের আগে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

কলকাতা ভ্রমণের আগে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

কলকাতা ভ্রমণের আগে হোটেল বুকিং নিশ্চিত করার পাশাপাশি সেই হোটেলের বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন।

বিশেষ করে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া রোগী এং তাদের সফরসঙ্গীদের (অ্যাটেনডেন্ট) ক্ষেত্রে ভ্রমণের আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে কলকাতা উপ-হাইকমিশন বলেছে, ১৯ আগস্ট কলকাতায় সংঘটিত অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে আবাসনের ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়ে বাংলাদেশিদের এসব নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করতে হবে। একইসঙ্গে হোটেলটির বর্তমান কার্যক্রম চলছে কি না, কক্ষের প্রাপ্যতা এবং অবস্থান সম্পর্কেও যথাযথভাবে জেনে নেওয়ার পর ভ্রমণ করতে বলা হয়েছে।

চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া রোগীদের সফরসঙ্গীদের ক্ষেত্রে হোটেল বুকিংয়ের পাশাপাশি কক্ষের প্রাপ্যতা ও বুকিংয়ের বৈধতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

হোটেল থেকে সংশ্লিষ্ট হাসপাতালের দূরত্ব এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কেও আগেই নিশ্চিত হতে বলা হয়েছে।

উপ-হাইকমিশন বলেছে, কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

স্থানীয় নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব হোটেল আবার চালু হতে এক মাসের বেশি সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এই পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসনের সমস্যায় পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন।

কলকাতায় গত ১৯ অগাস্ট এক আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ নয়জনের মৃত্যুর পর শহরের হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।

চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য কাজে বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ নিয়মিত কলকাতায় যান। বিশেষ করে কলকাতার হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের একটি বড় অংশ হাসপাতালের আশপাশের হোটেল বা অতিথিশালায় অবস্থান করেন।

ফলে অগ্নিকাণ্ডের পর হোটেল বন্ধের সিদ্ধান্তের কারণে চিকিৎসার জন্য সেখানে যাওয়া বাংলাদেশিরা বিড়ম্বনায় পড়তে পারেন।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন