Google search engine
প্রচ্ছদজাতীয়কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা, বাংলা‌দে‌শি‌দের জন্য দূতাবা‌সের সতর্কতা

কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা, বাংলা‌দে‌শি‌দের জন্য দূতাবা‌সের সতর্কতা

কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে। কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে মিসাইল ও ড্রোন হামলা সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানানো হয়।

এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১ এবং ই-মেইলে (mission.kuwait@mofa.gov.bd) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন