Google search engine
প্রচ্ছদখেলাধুলা১৩০০ কোটি টাকা পাচ্ছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

১৩০০ কোটি টাকা পাচ্ছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

ক্যাম্প ন্যুতে এখনো উৎসবের রেশ কাটেনি, কাটার কথাও নয়। উদযাপন তো কেবল শুরু। বার্সেলোনা শুধু লা লিগা শিরোপাই জেতেনি, তাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষেই শুধু তা করেনি, লিগ ট্রফি জিতে বেশ বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে তারা।

গতকাল (রোববার) রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে জিতে ২৯তম ট্রফি হাতে নিয়েছে। মার্কাস র‌াশফোর্ড নবম মিনিটে গোলমুখ খোলেন। তারপর দানি ওলমো প্রথমার্ধের ১৭তম মিনিটে ফেরান তোরেসকে দিয়ে দ্বিতীয় গোল করান। তাতে এল ক্লাসিকো জিতে লিগের বিজয়মালা পরল কাতালানরা।

টানা দ্বিতীয় ও চার বছরে তৃতীয়বার লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। ট্রফির সঙ্গে তারা বড় অঙ্কের অর্থও পাচ্ছে। প্রত্যেক বছর টেলিভিশন স্বত্ব থেকে উপার্জিত অর্থ লা লিগার চ্যাম্পিয়নদের পুরস্কৃত করা হয়। বার্সা ঠিক কত পাবে, সেটা নিশ্চিত করে না বলা গেলেও হতে পারে কয়েক কোটি ডলার।

২০২২-২৩ মৌসুমে বার্সা শিরোপার সঙ্গে পেয়েছিল ৬ কোটি ১০ লাখ ইউরোর কিছু বেশি। তিন বছর আগের সেই অর্থের পরিমাণ আরও বাড়বে, কারণ টেলিভিশন স্বত্বের মূল্য আগের চেয়ে বেড়েছে। সেক্ষেত্রে এবার তাদের প্রাইজমানি ৬ কোটি থেকে ৯ কোটি ইউরোর মধ্যে থাকবে। বাংলাদেশি মুদ্রায় যা ৮৬৫ কোটি টাকা থেকে ১৩শ কোটি টাকার মধ্যে।

জানা গেছে, এই পুরস্কারের টাকা নবনির্মিত ক্যাম্প ন্যুর নির্মাণে ব্যয় করা হবে। এছাড়া বার্সা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ওঠায় এবং স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজমানিও পাবে। তবে লা লিগা জিতেই সবচেয়ে বড় পুরস্কার তারা পেতে যাচ্ছে।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন