Google search engine
প্রচ্ছদচট্টগ্রামধানের শীষের অভিযোগে সাতকানিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

ধানের শীষের অভিযোগে সাতকানিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ভোট চলাকালে গুরুতর অনিয়মের অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। ভোট গণনা শুরু হওয়ার আগেই ফলাফল শিটে আগাম স্বাক্ষর করার অভিযোগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রত্যাহারকৃত ওই কর্মকর্তার নাম মো. ফরিদুল আলম। তিনি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই কেন্দ্রে ধানের শীষ প্রতীকের (বিএনপি) প্রার্থীর এজেন্ট ও সমর্থকরা অভিযোগ করেন যে, ভোটগ্রহণ শেষ ও গণনা শুরুর আগেই প্রিজাইডিং কর্মকর্তা ফলাফল শিটে স্বাক্ষর করে রাখছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিক তদন্ত করেন এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে প্রত্যাহার করেন।

বিষয়টি স্বীকার করে অভিযুক্ত প্রিজাইডিং অফিসার মো. ফরিদুল আলম বলেন, “এটি একটি ভুলবোঝাবুঝি ছিল। ধানের শীষের প্রার্থীর লোকজন অভিযোগ তোলায় আমাকে প্রত্যাহার করা হয়েছে।”

এ বিষয়ে চট্টগ্রাম-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, “ফলাফল শিটে আগাম স্বাক্ষরের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তাই ওই কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আমরা কঠোর অবস্থানে আছি। কোনো অনিয়ম সহ্য করা হবে না।”

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন