Google search engine
প্রচ্ছদজাতীয়কিছুটা স্থিতিশীল রয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা

কিছুটা স্থিতিশীল রয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিনের তুলনায় বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক এই প্রধানমন্ত্রীকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও গতকাল তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি কোনোটিই হয়নি, তবে মেডিকেল বোর্ডের সদস্যরা মনে করছেন, তাঁর শারীরিক জটিলতা কখন বেড়ে যায় বা কমে যায়, তা অনেকটাই অপ্রত্যাশিত। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চিকিৎসা প্রদানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন আগে তাঁকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাব উদ্দিন তালুকদার জানিয়েছিলেন, ফুসফুসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গসমূহকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

হাসপাতালের একটি সূত্র জানায়, স্বাস্থ্যগতভাবে তিনি সর্বোচ্চ পর্যায়ের সংকটাপন্ন হলেও, চিকিৎসায় আশানুরূপ অগ্রগতি না হলেও ইতিবাচক দিক হলো চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি তাঁর শরীর শ্লথ গতিতে হলেও গ্রহণ করতে পারছে।

বোর্ডের একজন সদস্য জানান, দেশি-বিদেশি মাল্টি ডিসিপ্লিনারি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৭ নভেম্বর তাঁর একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে, যার নিবিড় চিকিৎসা এখনো চলছে।

শরীরে গুরুতর ইনফেকশনের (ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন) কারণে তাঁকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর ডায়ালাইসিস শুরু করা হয় এবং এখনো নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে।

বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান হাসপাতালে উপস্থিত থেকে সমগ্র চিকিৎসার সমন্বয় করছেন।

মেডিকেল বোর্ড ও তাঁর পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য আবারও সকলের কাছে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

৮০ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দেওয়ায় ক্রমান্বয়ে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন