Google search engine
প্রচ্ছদলিডচাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, পানিবন্দী হাজারো মানুষ

চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, পানিবন্দী হাজারো মানুষ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শুক্রবার জেলা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, পাঙ্খা পয়েন্টে পদ্মার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭৬ মিটার, যা বিপৎসীমার (২২ দশমিক ৫ মিটার) অত্যন্ত কাছাকাছি।

পদ্মার পাশাপাশি মহানন্দা ও পুনর্ভবা নদীতেও পানি বাড়ছে। বর্তমানে মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির উচ্চতা ১৯ দশমিক ৪৩ মিটার এবং পুনর্ভবার রহনপুর পয়েন্টে ১৯ দশমিক ৪৬ মিটারে দাঁড়িয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামীকাল শনিবার পর্যন্ত পদ্মার পানি বাড়তে পারে। এরপর পানি কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকায় আপাতত বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই। তবে নদীর পানি বৃদ্ধির কারণে জেলার হাজারো মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিদর্শন করেন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হোসাইনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ও কৃষিকাজসহ পানিবন্দী জীবনের নানা সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সহকারী কমিশনার ইকরামুল হোসাইন জানান, নদীর পানি প্রবেশ করায় এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি পানিবন্দী মানুষদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন