Google search engine
প্রচ্ছদখেলাধুলাচুক্তি নবায়ন নিয়ে জটিলতা, আর্জেন্টিনায় অনিশ্চিত স্কালোনির ভবিষ্যৎ!

চুক্তি নবায়ন নিয়ে জটিলতা, আর্জেন্টিনায় অনিশ্চিত স্কালোনির ভবিষ্যৎ!

আর্জেন্টিনা দলের সঙ্গে লিওনেল স্কালোনির সম্পর্কটা কি শেষের পথে? চুক্তি নবায়ন নিয়ে তৈরি হওয়া জটিলতায় বিশ্বকাপজয়ী এই কোচের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ট্রিবিউনার এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে নতুন চুক্তির আলোচনায় এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র তিন মাস। এর মধ্যেই নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও কয়েকটি বিষয়ে মতপার্থক্যের কারণে তা আটকে আছে। দ্রুত সমাধান না হলে মেয়াদ শেষেই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে পারেন ৪৮ বছর বয়সী এই কোচ।

২০১৮ সালে হোর্হে সাম্পাওলি বিদায় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। পরে স্থায়ী কোচ হয়ে তার অধীনেই বদলে যায় আর্জেন্টিনার ফুটবলের চেহারা। শুরু হয় সাফল্যে মোড়া ‘স্কালোনেতা’ অধ্যায়।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা জিতেছে চারটি বড় শিরোপা—২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপেও রানার্সআপ হয়েছে দলটি।

এমন সাফল্যের পরও চুক্তি নবায়ন নিয়ে জটিলতায় আর্জেন্টিনার কোচিং প্রজেক্টের ভবিষ্যৎ এখন দোলাচলে। শেষ পর্যন্ত স্কালোনিই থাকবেন, নাকি নতুন কারও হাতে উঠবে আলবিসেলেস্তেদের দায়িত্ব—তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন