Google search engine
প্রচ্ছদখেলাধুলানতুন টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন তামিম

নতুন টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন তামিম

বিপিএল নিয়ে গেল কয়েকবছর ধরে আলোচনার শেষ নেই। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে সবথেকে বেশি বিতর্কিত বিপিএল। নতুন বিসিবি সভাপতি তামিম ইকবাল দায়িত্ব গ্রহণের পরই জানিয়েছিলেন জোড়াতালি দিয়ে করবেন না বিপিএল। শেষ পর্যন্ত এবারের বিপিএল স্থগিত করা হয়েছে।

তবে নতুন করে একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি এমনটি জানালেন আজ সভাপতি তামিম, ‘আপনারা খুশি হবেন। আমার ৮৫% কাজ ডান। ঘরোয়া ক্রিকেটে ফ্লেভার আনাটা জরুরি। আমি জানি না কতটা আনতে পারব, তবে চেষ্টা করছি। এটা আনাটা জরুরি।’

নতুন টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে তামিম বলেন, ‘জাতীয় দলে ১২ মাসই খেলা থাকে। মাঝেমধ্যে বিশ্রাম পেলে তাদের শরীরেরও বিশ্রাম দরকার। তবে আশা করি নতুন টুর্নামেন্টের প্রথম যে টুর্নামেন্ট হবে সেখানে আপনারা জাতীয় দলের ক্রিকেটারদেরও দেখতে পারবেন।’

এ দিকে মিরপুরে বসছে অ্যাথলেট ট্রাক। এ প্রসঙ্গে তামিম বলেছেন, ‘একাডেমি মাঠে একটা ১১০ মিটারের অ্যাথলেটিক ট্র্যাক করে দিব। সেন্টারে ১২টা উইকেট করে দিব। ট্র্যাকে বৃষ্টির মধ্যেও দৌড়ানো যাবে। একাডেমি বিল্ডিংয়ে আরও সংস্কার করা যায় কিনা সেটাও বোর্ডে আলোচনা হবে। সুযোগ-সুবিধা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, যখনই সামনে এসেছে করে দিয়েছি। আমরা ক্রিকেটারদের দেখভাল করব, ছেলে এবং মেয়ে উভয়ই।’

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন