Google search engine
প্রচ্ছদখেলাধুলাশহীদ আবু সাঈদ স্ট্যান্ড সরানোর প্রসঙ্গে যা বললো বিসিবি

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড সরানোর প্রসঙ্গে যা বললো বিসিবি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) জুলাই ২০২৪-এর বিপ্লবের শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা স্ট্যান্ডটি বর্তমান বোর্ড প্রশাসন বাতিল করেছে-সম্প্রতি এমন কিছু প্রতিবেদন অনলাইনে প্রকাশিত হয়েছে। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে এসেছে।

এ নিয়ে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, এসবিএনসিএস কিংবা দেশের অন্য কোনো আন্তর্জাতিক ভেন্যুতে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাতিল করার সিদ্ধান্ত বোর্ড নেয়নি।

বিসিবি আরও জানিয়েছে, বোর্ড আয়োজিত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সব ইভেন্টে স্ট্যান্ডগুলোর নাম যথাযথভাবে প্রদর্শন ও উল্লেখ করা হয়।

বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর এসবিএনসিএসে তিনটি আন্তর্জাতিক সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এসব ম্যাচে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ সব স্ট্যান্ডের নাম স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং টেলিভিশন সম্প্রচারের দর্শকদের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। ম্যাচের টিকিট ও ইভেন্টের প্রচারণামূলক সামগ্রীতেও স্ট্যান্ডগুলোর নাম উল্লেখ করা হয়েছে।

বিসিবি আরও বলেছে, এসবিএনসিএসসহ অন্যান্য ভেন্যুর নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে স্ট্যান্ডের নামসংবলিত সাইনবোর্ড মাঝেমধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা সাময়িকভাবে সরিয়ে নেওয়া হতে পারে। এ ধরনের রক্ষণাবেক্ষণকাজ সাধারণত খেলা না থাকার দিনগুলোতেই সম্পন্ন করা হয়।

জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিসিবি তাঁর নামে একটি স্ট্যান্ডের নামকরণ করেছে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা জল্পনা-কল্পনার সুযোগ নেই বলেও জানিয়েছে বোর্ড।

বিসিবির দাবি, বোর্ড ও বর্তমান প্রশাসনের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর একটি পরিকল্পিত প্রচেষ্টার অংশ হিসেবে বিষয়টি সামনে আনা হয়েছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে বিসিবি তার নিজস্ব নীতিমালা অনুযায়ী কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন