Google search engine
প্রচ্ছদবিনোদনএকসঙ্গে বড় পর্দায় আসতে চান ফারিণ সাবিলা মেহজাবীন

একসঙ্গে বড় পর্দায় আসতে চান ফারিণ সাবিলা মেহজাবীন

বলিউডে একসঙ্গে তিন অভিনেত্রীর উপস্থিতি দেখে অনুপ্রাণিত হয়েছেন দেশের ছোটপর্দার জনপ্রিয় তিন তারকা তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। তারা জানিয়েছেন, বাংলাদেশে এমন গল্প পেলে একসঙ্গে সিনেমায় অভিনয় করতে চান। এই নিয়ে ইতোমধ্যেই প্রকাশ করেছেন উৎসাহ ও আগ্রহ।

২০২৪ সালে বলিউডে মুক্তি পাওয়া ‘ক্রু’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তিন জনপ্রিয় অভিনেত্রী টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যাননকে। বিমানবালাদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত সিনেমাটি প্রশংসিত হয় দর্শক ও সমালোচকদের কাছে। এমন একটি গল্প পেলে একসঙ্গে অভিনয় করতে চান বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সাবিলা নূর এবং মেহজাবীন চৌধুরী।

তাদের তিনজনেরই ক্যারিয়ার শুরু হয়েছে ছোটপর্দার নাটক দিয়ে। ভিন্ন সময়ে নাটকে কাজ করলেও বড় পর্দায় অভিষেক হয়েছে কাছাকাছি সময়ে। বাস্তব জীবনেও তিনজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অবসরে প্রায়ই একসঙ্গে সময় কাটান, বিদেশভ্রমণেও যান একসঙ্গে। এই বন্ধুত্বের রসায়ন পর্দাতেও দর্শকের ভালো লাগবে বলে মনে করছেন সাবিলা ও ফারিণ।

এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘‘বলিউডের ‘ক্রু’ সিনেমাটি দেখে মনে হয়েছিল, আমরা যদি এ রকম একটা প্রজেক্ট করতে পারি, তাহলে খুব ভালো হয়। খুব মজা করে কাজ করতে পারব।’’

ফারিণের সঙ্গে একমত সাবিলা নূর। তিনি বলেন, ‘‘আমাদের খুব বেশি দেখা হয়, তা নয়। কিন্তু যখনই দেখা হয়, আড্ডা দিতে দিতে ঘণ্টার পর ঘণ্টা চলে যায়। সে সময় আমরা কাজ নিয়ে ভাবিও না। আমরা নায়িকা—এই জিনিসটা আমাদের মাথায় থাকেই না।’’

চলতি বছরের ঈদে মুক্তি পেয়েছে ফারিণ ও সাবিলার সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে ছিলেন সাবিলা নূর। আর সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় ফারিণকে দেখা গেছে শরিফুল রাজের বিপরীতে। সিনেমা প্রচারণার সময় বিভিন্ন টিভি অনুষ্ঠানে তারা একসঙ্গে অংশ নেন এবং সেখানে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন