Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকনাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠীর হামলায় ৩৪ জন নিহত

নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠীর হামলায় ৩৪ জন নিহত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীর হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার জামফারা প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর চালানো হামলায় সাত সেনা-সহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে দেশটির একটি নজরদারি গোষ্ঠীর প্রধান এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

স্থানীয় নজরদারি গোষ্ঠীর প্রধান ইসমাইল মাগাজি রয়টার্সকে জানিয়েছেন, সোমবার বিকেলে প্রদেশটির মারু স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত দান গুলবি জেলায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, এই হামলায় ২৭ জন গ্রামবাসী নিহত হয়েছেন এবং সাতজন সামরিক কর্মীও তাদের হামলায় প্রাণ হারান। ভয়ঙ্কর এই হামলা থেকে গ্রামবাসীকে সাহায্য করার জন্য আসার পথে ওই সেনা সদস্যদের ওপর বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে সাতজন সেনা সদস্যকে হত্যা করে।

spot_img
spot_img
  • সর্বশেষ
  • পঠিত

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন